আলাদা করা হলো জন্মগতভাবে জোড়া লাগানো জমজ শিশুকে
অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের আরেকটি মাইলফলক ইমপেরিয়ালে এটা এ রকম দ্বিতীয় সফল সার্জারি আস্থা রাখায় শিশু দুটির পরিবারকে ধন্যবাদ জানালেন হাসপাতালের চেয়ারম্যান ওয়াহিদ মালেক নগরীর অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে দ্বিতীয়বারের মতো জন্মগতভাবে জোড়া লাগানো (কনজয়েন্ট) জমজ শিশুর সফল সার্জারি সম্পন্ন হয়েছে। শিশু দুটির পেটের অংশ, নাভি ও ১১তম পাঁজরের হাড় জোড়া লাগানো ছিল। একই সাথে লিভারও সংযুক্ত ছিল। পরবর্তীতে সার্জারির
CME on Beyond Low Iron: Navigating Diagnostic Pitfalls in Anaemia of Inflammation
অ্যানিমিয়া ও ইনফ্ল্যামেশনের জটিলতা, সঠিক রোগ নির্ণয় ও আধুনিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে Apollo Imperial Hospitals-এ অনুষ্ঠিত হলো “Beyond Low Iron: Navigating Diagnostic Pitfalls in Anaemia of Inflammation” শীর্ষক CME সেশন। চিকিৎসকদের জ্ঞানচর্চা ও পেশাগত দক্ষতা উন্নয়নে এমন শিক্ষামূলক আয়োজনের মাধ্যমে Apollo Imperial Hospitals-এর অঙ্গীকার অব্যাহত রয়েছে।
CME on 2026 Surviving Sepsis Campaign Guidelines: What Clinicians Need to Know
Apollo Imperial Hospitals-এ অনুষ্ঠিত “2026 Surviving Sepsis Campaign Guidelines: What Clinicians Need to Know” শীর্ষক CME সেশনে চিকিৎসকরা Sepsis ব্যবস্থাপনার সর্বশেষ আন্তর্জাতিক নির্দেশনা ও প্রমাণভিত্তিক চিকিৎসা কৌশল সম্পর্কে জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করেন। রোগীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে চিকিৎসকদের ধারাবাহিক পেশাগত উন্নয়ন ও একাডেমিক চর্চার প্রতি আমাদের অঙ্গীকারেরই একটি অংশ এই আয়োজন।
CME on Approach to Neonatal Cardiac Emergencies
নবজাতকের হৃদরোগজনিত জরুরি পরিস্থিতিতে দ্রুত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল আয়োজন করে একটি গুরুত্বপূর্ণ CME সেশন। সেশনে নবজাতকের কার্ডিয়াক ইমার্জেন্সি শনাক্তকরণ ও তাৎক্ষণিক চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
নার্সদের দক্ষতা ও আন্তরিক সেবা উন্নত স্বাস্থ্যসেবা ব্যবস্থার মূল ভিত্তি
আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, নার্সরা স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান শক্তি এবং তাদের দক্ষতা, মানবিকতা ও আন্তরিক সেবাই একটি উন্নত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নার্সদের সম্মান ও উন্নয়ন নিশ্চিত করা হলে ভবিষ্যতের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
সর্বনিম্ন খরচে বিশ্বমানের আইসিইউ সেবা
চট্টগ্রামে এই প্রথম—সাশ্রয়ী মূল্যে নিবিড় স্টেপ ডাউন ICU ইউনিট উদ্বোধন!
দেশের অন্যতম শীর্ষস্থানীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অ্যাপোলো ইমপেরিয়াল হসপিটালস -এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে “নিবিড়”- স্টেপ ডাউন ICU ইউনিট,যা চট্টগ্রামে এই ধরনের প্রথম উদ্যোগ এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যে ICU সেবা প্রদানের একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উন্মোচিত হয়েছে।
এই ইউনিটে মাত্র ৪,৫০০ টাকায় ICU বেড সুবিধা সহ অত্যন্ত কম খরচে সকল ICU সেবা চালু করা হয়েছে, যা চট্টগ্রামের মধ্যে সর্বনিম্ন খরচের আইসিইউ সেবা হিসেবে বিবেচিত হবে । এই উদ্যোগের ফলে সাধারণের জন্য উন্নত মানের ICU সেবা আরো সহজলভ্য হবে।
CME on Cardiac Surgery and Breast Cancer
চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে Apollo Imperial Hospitals আয়োজন করেছে একটি বিশেষ CME প্রোগ্রাম। কার্ডিয়াক সার্জারি সেন্টারের উন্নয়ন, স্তন ক্যান্সারের স্ক্রিনিং ও প্রাথমিক শনাক্তকরণসহ গুরুত্বপূর্ণ বিষয়ে অভিজ্ঞ চিকিৎসকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ফলপ্রসূ আলোচনা ও জ্ঞানের বিনিময়।
কর্পোরেট ফুটসালে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল চ্যাম্পিয়ন
স্বাস্থ্যসেবা খাতে ক্রীড়া সংস্কৃতিকে আরও এক ধাপ এগিয়ে নিতে Apollo Imperial Hospitals-এর আয়োজনে অনুষ্ঠিত হলো Corporate Futsal Championship 2026। দিনব্যাপী এই টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়, যেখানে কর্পোরেট পর্যায়ের একাধিক স্বনামধন্য হাস্পাতাল অংশগ্রহণ করে।
চট্টগ্রামের স্বাস্থ্যখাতে প্রথম কর্পোরেট ফুটসাল চ্যাম্পিয়নশিপ উদ্বোধন !
চট্টগ্রামের স্বাস্থ্যখাতে এক নতুন ও ব্যতিক্রমী অধ্যায়ের সূচনা করলো অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল। প্রথমবারের মতো চট্টগ্রামের স্বাস্থ্যখাতভুক্ত হাসপাতালগুলোকে একত্রিত করে “Corporate Futsal Championship 2026” আয়োজনের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। গতকাল এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।








